ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১০৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ১০:০৮
ad003
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১০৬০ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছেন। যা বিগত বাজেট থেকে মোট ২৮৫ কোটি ৬৫ লক্ষ ৯৬ হাজার ৯৫৪ টাকা বেশি। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিটি কর্পোরেশনের অডিটোরিয়াম কক্ষে প্রশাসক এ্যাড, মো: সাখাওয়াত হোসেন খান নগরবাসির সামনে এই বাজেট পেশ করেন। এটি সিটি কর্পোরেশনের ১৫ তম বাজেট।

সিটি কর্পোরেশন সূএে জানাগেছে, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১০৬০ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ১১২ টাকা আয় এবং মোট ৯৩০ কোটি ৭৫ লক্ষ ৪২ হাজার ৪০২ টাকা ব্যয় ধরা হয়েছে। যা বছর শেষে ঘোষিত বাজেটে ১৩০ কোটি ২৪ লক্ষ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে। 

এই বাজেটের মধ্যে রয়েছে রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনর্নিমাণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল খনন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, যানজট নিরসন, সড়ক বাতির উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ এবং তথ্য-প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নসহ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতিপূর্ণ প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট পেশ শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান স্বাস্থ্যকর, নিরাপদ এবং দারিদ্রমুক্ত, পরিকল্পিত নগর গঠনে সময়মত হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সকল ফি পরিশোধ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

বাজেট ঘোষনায় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, তত্বাবদায়ক প্রকৌশলী আজগর হোসেন,নগর পরিকল্পনা বিদ মঈনুল ইসলাম।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ -৩ আসলে সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সহ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT