সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ২৭তম বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সাভারে সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ এর নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা ১৯ এর মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউনো) মোঃ সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।