এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাদের বলবো গঠনমুলক রাজনীতি করেন। আপনারা এই মুহূর্তে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। মত বিনিময় সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতাকর্মী ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আরো বলেন, জামায়ত অত্যন্ত ধুরন্ধর ও চালাক একটি রাজনৈতিক দল। যখন সংসদ অধিবেশন চলে তখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসনীয় বক্তব্য দেন। অন্যমন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি তারা হুমকি দেয়। আবার দেখি এনসিপির নেতৃত্বদের দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করাচ্ছে। এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামায়াতের পরামর্শে করছে।
এজন্য জামায়াত ও এনসিপিকে বলবো যদি আপনারা এভাবে রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন তাহলে উত্তম জবাব দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সিলেটের ঘটনা নিয়ে রাশেদ খান বলেন, সিলেটের যে এমপি তুমি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা এটি মেনে নেবে তা হয় না। আমি বলতে চাই এনসিপি এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করুক। হ্যাঁ গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। গণঅভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভুমিকা রেখেছেন। আপনি রাজনৈতিক মাঠকে গালিগালা দিয়ে অপরাজনীতিতে পরিণত করেছেন এর জন্য ভাই আপনাকে খেসারত দেওয়া লাগবে।
পরে রাশেদ খান ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধিসমাজের সাথে মতবিনিময় করেন। একইদিন বিকালে কালীগঞ্জ উপজেলা নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।