ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাল খননের বাড়তি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন কেরানীগঞ্জের ইউএনও

author
ঢাকা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ সকাল ৮:৫১
ad003
খাল খননের এক কোটি ৬৬ লক্ষ ৪৬ হাজার ৬৯৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও)।

উপজেলার খারাকান্দি ও দিঘীরপাড় খাল পুন:খনন প্রকল্পে নির্ধারিত বাজেটের অর্ধেক টাকা সাশ্রয় করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও উমর ফারুক।

প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় কেরানীগঞ্জের স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক প্রশংসার ঝড় উঠেছে।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার দিঘীরপাড় খাল, এবং মডেল থানার রুহিতপুর ইউনিয়নের খাড়াকান্দি খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে বিএনপি সরকারের বিশেষ খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়। উক্ত প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা ইউএনও উমর ফারুক স্বচ্ছ প্রক্রিয়ায়, সরাসরি কাজের মনিটরিং এবং অনিয়ম রোধে কঠোর ভূমিকা পালন করেন।

ফলে কাজ শতভাগ মানসম্মত হওয়ার পরও মূল বাজেট থেকে অর্ধেক পরিমাণ অর্থ বেঁচে যায়।​প্রকল্প শেষ হওয়ার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সাশ্রয়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

এবিষয়ে ইউএনও উমর ফারুক জানান, সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা,স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।

"​স্থানীয় এলাকাবাসীরা জানান, সরকারি প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের দাবি বা বাজেট বৃদ্ধির খবর দেখা গেলেও, কাজ শেষ করে উল্টো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ঘটনা বিরল। এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT