ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ

author
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ সকাল ১০:০৫
ad003
নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরীব মানুষদের মধ্যে  সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ৩১ জুলাই সকাল ৯ টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭ শত লোকের মধ্যে সকালের নাস্তা ও  নগদ অর্থ  বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

১৫ দিন অন্তর অন্তর প্রতি শুক্রবার প্রায় ৭ শত অসহায় নারী, পুরুষ ও শিশুদের মধ্যে এই সহযোগিতা অব্যাহত আছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি  ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। 

এসময় আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর  হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন,   হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক পরিচালক মোঃ নজরুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আহমদ, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক প্রমূখ।

উল্লেখযোগ্য যে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা গত ২০১৭ সালের পর থেকে ১৫ দিন অন্তর অন্তর নিয়মিত অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করে আসছেন। এছাড়াও  ঈদের সময় নতুন পোষাক, মৌসুমি ফল,  শীতকালীন পিঠাসহ গরীবদের মধ্যে  বিভিন্ন সহযোগীতা প্রদান করে থাকেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT