ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ সকাল ১১:০৫
ad003
ব্রাহ্মণবাড়িয়ার ১৫ বছর আগে কম দেয়া ১০০টাকা ফেরত দিতে সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া উপজেলার খড়মপুরে পাওনাদারের বাড়িতে যান বৃদ্ধ শমসের আলী।

শুক্রবার  সকালে বৃদ্ধ শমসের আলী সদর উপজেলার মজলিশপুরের বাড়ি থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুড়ের বাসিন্দা, খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারি এম.এন.এইচ খাদেম দুলালের বাড়িতে যান।

শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশি লোক পাঠানো সংক্রান্ত লেনদেন করেন দুলাল খাদেমের সাথে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা ফেরত দেয়াটা জরুরি বলে মনে করছিলেন তিনি। যে কারণে এতো বছর পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন। 

তিনি বলেন, ১ টাকা হোক আর ১০০ টাকাই হোক- কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য বলে মনে করেন তিনি। ঢাকায় বসবাসকারি দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন জেনে সেই চিন্তা  থেকেই এসেছেন।

এ ব্যাপারে দুলাল খাদেম বলেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। শুক্রবার ওই লোক এসে আমার হাতে ১০০ টাকা দিলে আমি টাকাটা হাতে নিয়ে তাঁকে ফেরত দিয়ে বলি কিছু একটা যেন কিনে খেতে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT