ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন দুই জাহাজে হামলা চালালো ইরান

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ সকাল ১১:৫২
ad003
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে মার্কিন সামরিক বাহিনীর ‘আকাশসুরক্ষা’ বা বিমান পাহারায় থাকা দুটি তেল ট্যাংকারে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি-এর দাবি অনুযায়ী, তাদের নির্দেশনা অমান্য করা ওই তেল ট্যাংকার দুটিতে আঘাত হেনে সেগুলোর গতি থামিয়ে দেওয়া হয়।

ইরানের সামরিক বাহিনী আরও জানায়, এই ঘটনার পর ওই রুট দিয়ে যাওয়া আরও চারটি তেল ট্যাংকার তাদের চলাচলের পথ দ্রুত পরিবর্তন করে ও পেছনের দিকে পূর্বের অবস্থানে ফিরে যায়।

সূত্র: আল-জাজিরা
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT