ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ অপহরণসহ সকল অপরাধের তথ্য গোপন না রেখে পুলিশকে জানান

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৭
ad003
কক্সবাজারের টেকনাফে অপহরণ সহ যেকোন অপরাধের তথ্য থাকলে গোপন না রেখে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। 

শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ইংরেজি জুমার নামাজের পর টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। 

এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অপহরণ, মানবপাচার, মাদক সহ সব ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। আগামীতেও করে যাবে। যেকোনো অপরাধ প্রতিরোধে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি সকলের সামনে আশ্বস্ত করেন।

আরও বলেন টেকনাফের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যমে নতুন আঙ্গিকে পুলিশ কাজ শুরু করেছে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ টেকনাফ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপহরণ, মানবপাচার, মাদক কিংবা অন্য যেকোনো অপরাধ সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে তা গোপন রাখা উচিত নয়। এসকল অপরাধ গোপন না রেখে যত দ্রুত সম্ভব পুলিশকে জানাতে হবে। পুলিশকে জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। তিনি বলেন পুলিশ আপনাদের শত্রু নয়, পুলিশ আপনাদের বন্ধু।

জনসাধারণের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ করে নিরাপদ টেকনাফ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT