যশোরে আগামী পহেলা আগস্ট অনুষ্ঠিত যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্য যশোরের শার্শা উপজেলা উলাশী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩১ জুলাই ) বিকেল ৫টায় শার্শা উপজেলার কন্যাদাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ বিএনপির সভাপতি আব্দুল মুজিদ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফী, উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতিহজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সহ সভাপতি তাজউদ্দীন আহমেদ, যুবদলের অন্যতম নেতা আশানুর, লাল্টু বিশ্বাস, সাইফুল ইসলাম মিলন, মুকুল হোসেন, মমিনুর রহমান মোমিন, মহিদুল ইসলাম,সহ উলাশী ইউনিয়ন যুবদলের ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।
সঞ্চালনা করেন উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।
সভায় বক্তারা আগামী ১ আগস্টের যুব সমাবেশ সফল করতে উলাশী ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।