ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ দুপুর ২:০১
ad003
অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসার সুযোগ দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীতে মোবাশ্বের হাসানের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, গত ১৫ বছর দেশের মানুষ গুম-খুনের শিকার হয়েছে। যেভাবে গুম–খুন হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিটি সাফারিংয়ের (দুর্ভোগ) মধ্যে দিয়ে গেছেন।

এখন তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন।

বর্তমান সময়কে দেশ গঠনের সময় উল্লেখ করে তিনি বলেন, গালাগালি আর পলিটিক্স (রাজনীতি) এক জিনিস নয়। মনে হচ্ছে গালাগালিকে আমরা সংস্কৃতির অংশ করে নিচ্ছি।

তবে যত কিছুই হোক আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই।

প্রধানমন্ত্রীর এই প্রেস সচিব বলেন, দুটো বিষয়ে দেশে এখন জাতীয় ঐক্য আছে। একটি হলো— ফ্যাসিবাদকে কোনোভাবেই ফিরে আসতে দেওয়া হবে না, আর দ্বিতীয়টি হলো—আর কোনো তাবেদারি রাষ্ট্র তৈরি হবে না।

বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি হবে জানিয়ে সালেহ শিবলী বলেন, রাজনীতিতে এরই মধ্যে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। আমাদের বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT