ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে ২৩ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ দুপুর ২:৫৬
ad003
জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর ভুল্লিপাড়া গামের নিজ বাড়ি থেকে মোঃ সাহিদুল ইসলাম বাবু (৩৬) নামের এক ব্যক্তিকে নেশা জাতীয় ৮ বোতল ইসকুফ কফ সিরাপ ও তার ১১ সিসি হিরো গ্লামার মোটরসাইকেলের সিটের ভেতর বিশেষ কায়দায় রাখা ১৩ বোতল ফেয়ারডিল সিরাপসহ গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি-নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানিক দল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করে। এসময় তারা গ্রেফতার কৃত ব্যক্তির নিকট থেকে এসব নেশা জাতীয় দ্রব্যের সাথে এ ব্যবসায় বিক্রি ও মজুত করার কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, বাটন বোতামের ১টি ও এন্ড্রয়েট ১টি সহ ২টি মোবাইল ফোন জব্দ করে। অবৈধ জব্দকৃত মাদকদ্রব্য ৮ বোতল ইসকুফ কফ সিরাপ ও ১৩ বোতল ফেয়ারডিল সিরাপের আনুমানিক মূল্য ৪৮,৫০০ টাকা। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামী মোঃ সাহিদুল ইসলাম বাবু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪(খ)/৩৮/৪১র ধারায় মামলার (মামলা নং-৩৯, তারিখ-৩১/০৭/২০২৬ খ্রিঃ জিআর নং-২১৬/২০২৬) পর আদালতে সোপর্দ করা  হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT