দেশের সুগার মিলসগুলো কয়েটটা মাস চালু থাকে। এটিকে সারা বছর উৎপাদনশীলতা করা যায় কি না বিএনপি সরকার সে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য অ্যাভোকেট শামসুজ্জামান সুরুজ।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ বলেন, দেশের চিনিকলগুলোতে সারা বছর উৎপাদনশীলতা রাখা যায় কি না, সরকার সে চিন্তা ভাবনা করছে। এছাড়া বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার।
পরে তিনি জিল বাংলা সুগার মিলে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এর আগে দুপুরে তিনি তার নিজ এলাকা টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, সদস্য ধোপাখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুসহ উপজেল, পৌর যুবদল, ছাত্র দলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা দলের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য অ্যাভোকেট শামসুজ্জামান সুরুজ বাংলাদেশ চিনি খাদ্য ও শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান।