ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৫১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

author
কসবা প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সকাল ৮:০৩
ad003
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বাসমতি চাল, রেডবুল, ফুসকা, আতশবাজি, গরু, চকলেট, শাড়ি, নবরত্ন তেল, মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) আরও জানায়, চোরাচালান, মাদক পাচার, অবৈধ পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে সীমান্তজুড়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT