ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

author
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সকাল ৮:১৪
ad003
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট ) সকাল ১০টায় ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড গোল চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

মিছিলে বক্তব্য দেন ডাক্তার  মহির উদ্দিন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখা এবং অধ্যক্ষ হালিম মাজহার, ভাঙ্গুড়া ইউনিয়ন সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী । এছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার। 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT