ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি আটক

author
রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সকাল ৮:১৫
ad003
প্রেমের সম্পর্ক গড়ে তুলে ১৪ বছর বয়সী এক নাবালিকা কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. সানাউল্লাহ শাওন (২০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী।

শনিবার (১ আগস্ট) ভোররাত ২টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, গ্রেপ্তার সানাউল্লাহ শাওনের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমারিয়া গ্রামে। তিনি ভুক্তভোগী কিশোরীর পাড়া-প্রতিবেশী এবং মামাতো ভাই।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৪ বছর বয়সী এক নাবালিকা, যিনি নানার বাড়িতে বসবাস করতেন। সেই সূত্রে সানাউল্লাহর সঙ্গে তার পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে সানাউল্লাহ তাকে বিলমারিয়া গ্রামের একটি আমবাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এরপর বিভিন্ন সময় একই স্থানে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ২৫ জুন রাত প্রায় ৮টার দিকে আবারও একই স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে রাজশাহীজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ৭ জুলাই পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী মামলা দায়ের করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT