ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে ৪৮ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানানো হয়। ঐক্যবদ্ধ আখাউড়ার আয়োজনে শনিবার সকালে পৌর শহরের সড়ক বাজারে মানববন্ধন করা হয়।
মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ঐক্যবদ্ধ আখাউড়ার আহবায়ক আমজাদ ভূইয়া, জাতীয় পার্টির নেতা জেনহারুল ইসলাম লিটন, যুব সংগঠক রোবায়েদ খান প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ না থাকলে জনগণের ভোগান্তি হয়। ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটে। বিদ্যুতের ঘাটতি পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার দাবী জানান বক্তারা।
এ ব্যাপারে আখাউড়া জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল আলম বলেন, চাহিদার চেয়ে বরাদ্দ কিছু থাকায় লোডশেডিং দেওয়া হয়েছে। জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আমরা কাজ করছি।