ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সকাল ১০:১৪
ad003
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুু’দল গ্রামবাসীর সংঘর্ষে হামদু মিয়া-(৫৩) নামের একজন নিহত  ও কমপক্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।

শনিবার (০১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  নিহত হামদু মিয়া বাঁশদিয়া গ্রামের বাসিন্দা। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা  জানান, লুডু খেলাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব-(১১) ও একই পাড়ার আবুল ইসলামের ছেলে ইয়াসিন-(১২) এর মধ্যে দুজনের মারামারি হয়। এ সময় নিরবের  লাঠির আঘাতে ইয়াসিন মিয়ার মাথা ফেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  হামদু মিয়ার বাড়িতে হামলায় চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার জানান, সংঘর্ষে নিহত  হামদু মিয়ার লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT