গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও প্রতিবাদ সভা করে।
আজ শনিবার সকালে গণমিছিলটি কমলপুর হাজী মার্কেটের সামনে থেকে ভৈরব বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে শুরু হয় প্রতিবাদ সভা। এতে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ভৈরব উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোঃ কবির হোসাইন সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিক, আবদুল কাইয়ুম ভূঁইয়া, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌর আমীর শাহজাহান সরকার, সেক্রেটারি হাবিবুর রহমান মিঠু, মেয়র পদপ্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ, ইউনিট সদস্য প্রফেসর ইকবাল হোসাইন, যুব বিভাগের উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, গজারিয়া ইউনিয়ন সভাপতি মাছুম বিল্লাহ, পৌর ১ নং ওয়ার্ড সভাপতি প্রভাষক সাইদুর রহমান সাইফ, পৌর ছাত্রশিবির সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আমিনুল রাজিব, শিবির সভাপতি আলী আহসান মোজাহিদ প্রমুখ নেতৃবৃন্দ।