ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৮:৪০
ad003
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খাঁনের বিরুদ্ধে। 

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খাঁন দলীয় প্রভাব খাটিয়ে তার দলবল নিয়ে তাকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। পুলিশের হাতে আটককৃত ওয়ারেন্টভুক্ত আসামি রিপন মিয়া লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।

সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের এ এসআই সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। পরে আসামিকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খাঁন তার দলবল নিয়ে এসে আসামিকে আমাদের হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন করা হলেও তিনি তার ফোন রিসিভ করেননি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি তার ফোন রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ (খ- অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, এ বিষয়ে এখনো আমি কিছুই জানি না। আমি ছুটিতে আছি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT