শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল শুক্রবার সকাল থেকে আহাম্মদ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সদর ইউনিয়ন পরিষদের গেটের সামনে রোডস এন্ড হাইওয়ে রাস্তার পাশে সরকারী জায়গায় অবৈধ ভাবে ঘর উত্তোলনের কাজ শুরু করে একটি প্রভাবশালী মহল |
সাংবাদিকরা দেখতে পেয়ে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন | অবশেষে শেরপুর জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের হস্তক্ষেপে অবৈধ ভাবে ঘর উত্তোলনের কাজ বন্ধ হয়ে যায় |
রাতে জেলা প্রশাসক এ প্রতিনিধিকে জানান সকলের সাথে কথা ও সমন্বয় করে সমস্যাটি সমাধান করা হয়েছে | এলাকাবাসী এখানে ঘর উত্তোলন করা হলে শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের সৌন্দর্য ও শিক্ষার্থী সহ জন দূর্ভোগ সৃষ্টি হবে | রোডস এন্ড হাইওয়ে রাস্তায় যাত্রী ছাউনি হলে জনসাধারণের উপকার হবে বলে অনেকেই জানান |
সংযুক্ত