ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

author
শাকিল আহম্মেদ

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ সকাল ১১:৪২
ad003
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি,মাদক-সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।করেছে ডেমরা থানা বিএনপি।

এ সময় স্থানীয় মাদক কারবারী, আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়েছে। ঢাকা -৫ আসন বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবীর সার্বিক তত্বাবধানে এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনিসুজ্জামান। 

কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপির আহবায়ক এস.এম রেজা চৌধুরী সেলিম। এ সময় উপস্থিত ছিলেন  ডেমরা থানা  বিএনপির  যুগ্ম আহবায়ক  রফিকুল ইসলাম  মানিক, যুগ্ম  আহবায়ক মো.খেরশেদ আলম, দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. মনির হোসেন খান, সদস্য মো. আহাদুল্লাহ, ইসমাইল হোসেন,ওমর ফারুক, মো. রফিক,  ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  জয়নাল আবেদন,সাধারণ সম্পাদক  মো. দুলাল ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক  মো. সিরাজ হোসেন,৬৮ নং  ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক  মীর দেলোয়ার হোসেন,৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আবদুল  হাই, ৭০ নং ওয়ার্ড বিএনপির  সিনিয়র সহ-সভাপতি আলমগীর সাউথ ও সহ সভাপতি ও কাউন্সিলর প্রার্থী  মো. আওলাদ হোসেন ও ডেমরা থানা  যুবদলর নেতা ডাঃ রফিকুল ইসলাম, ডেমরা থানা শ্রমিক দলের  সদস্য সচিব  মো. মাজহারুল আনোয়ার,কৃষক দলের আহবায়ক  মো. রাশেদুল ইসলাম শ্যামল ও তাঁতী দলের আহবায়ক জুলহাস শেখ সহ ডেমরা থানা,ওয়ার্ড, ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT