নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রাইম হসপিটাল লিমিটেডে আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ ইউনিট চালুর বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার দুপুরে হসপিটালের ১ নং শাখার হলরুমে কেক কাটা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
এ সময় হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মাহবুবুর রহমান বলেন, আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীতে সর্বপ্রথম এ হসপিটালেই আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ ইউনিট চালু করা হয়েছে। যা অনেক রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনের দিনগুলোতে আরও উন্নত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাইম হাসপাতালের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
এ সময় হসপিটালটির সিনিয়র এজিএম সিপন সেন, এজিএম মাহমুদ পারভেজ, সহকারী অধ্যাপক ডাঃ আশরাফুজ্জামান দিনার, আইসিইউ ইউনিটের চিকিৎসকবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।