ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-শিবিরের ‘অপপ্রচারের’ প্রতিবাদে ফুলপুরে বিএনপির বিক্ষোভ

author
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ বিকেল ৫:৫২
ad003
ময়মনসিংহের ফুলপুরে জামায়াত-শিবিরের ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার (১ আগস্ট) রাতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন। 

রাতের দিকে উপজেলা সদরের গোলচত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়। 

মিছিল থেকে ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’–সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হাবিবুর রহমান, মোহাম্মদ এনামুল হক বাবুল, ওয়াজেদুল ইসলাম, জেলা বিএনপি নেতা একেএম আজহারুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT