ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ ভোর ৪:৩৬
ad003
নাটোরের লালপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিখন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লিখন ওই এলাকার মজনু মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ বিরোপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় লিখনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত অটোভ্যানটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিখন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT