বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বায়ুমান সূচকে জাকার্তার স্কোর ১৭৪। তালিকায় ৩২তম অবস্থানে রয়েছে ঢাকা।
আজ বায়ু মান সূচকে ঢাকার স্কোর ৭৩, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।
আজ রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য জানা যায়।
বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৮। তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই শহর, যার স্কোর ১৫৪। চতুর্থ স্থানে রয়েছে বাহরাইনের মানামা, এই শহরের স্কোর ১৪৫। তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৩২।