ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ সকাল ৯:২০
ad003
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন।

সূত্র জানায়, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল এ সফরে অংশ নেবে।

সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। অ্যাডমিরাল কোহলারের সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পর তিনি ঢাকায় আসছেন।

পরপর দুই মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তার সফরকে দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্কের নতুন গতি ও কৌশলগত সম্পৃক্ততার অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা বেড়েছে।

অ্যাডমিরাল কোহলারের সফরে এসব বিষয়ে প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT