ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদার সহ দুইজনের মৃত্যু, আহত ২

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০
ad003
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদার সহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরোা ২ জন। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাও গ্রামে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, ঘটনার সময় শান্তি রানীর চায়ের দোকানে সুইরাম সহ কয়েকজন চা পান করতে এসেছিলেন। বৃষ্টি সময় হঠাৎ বজ্রপাত হলে শান্তি রানী ও সুইরামসহ ৪ জন গুরুতর আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শান্তি রানী ও সুই রামকে মৃত ঘোষাণা করা হয়। আহত সালন চন্দ্র রায় (৫০) এবং টেপরা রামকে (৬০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শান্তি রানী উপজেলার কুশারীগাঁও গ্রামের মহেন চন্দ্রের স্ত্রী এবং সুই রাম পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামে বিহারু রামের ছেলে। সালন চন্দ্রের বাড়ি কুশারীগাঁও গ্রামে আর রাজোর গ্রামের বাসিন্দা টেপরা রাম। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT