ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে!

author
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ সকাল ১০:৫১
ad003
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর পাগলাবাড়ী মোড় থেকে বাজিতপুর (শ্যামলার চর) দক্ষিণপাড়া সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের বাড়ী পর্যন্ত বাজিতপুর-ধনবাড়ী রাস্তাটির বেহাল দশা হয়ে পড়েছে। এতে চরম দুভোর্গে পড়েছে এলাকার মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ রাস্তা দিয়ে প্রতিদিন সহ¯্রাধিক লোক যাতায়াত করে। ট্রাক, সিএনজি, লেগুনা, নছিমন, করিমন, ভ্যান-রিকশা, অটো-রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। এ রাস্তাটির বেহাল দশা থাকায় পণ্য সরবারহে ভাড়া লাগে দ্বিগুণ।

কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুবীন হাসান, সাইদুর, রিয়া মনি, তানজিল সহ আরো অনেকে জানান, বৃষ্টির দিনে রাস্তাটি কদর্মাক্ত হয়ে ভ্যান-রিকশা তো দূরের কথা খালি পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়ে। তাই তাদের দাবি রাস্তাটি দ্রæত পাকা করা হোক।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান,শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ফজলুল হক, মিলন, লিখন, আ: বারেক, খলিলুর রহমান, সাদ্দাম হোসেন ও আল ফরিদ সহ এলাকাবাসী জানান, তারা দীঘির্দন ধরে শুনছেন সড়কটি পাকা হবে, কিন্তু এখনো হয়নি। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া পুকুরের পাশেই সোলায়মান হোসেন সোলায় তিনি সরকারের অনুমতিবিহীন জমির শ্রেণী পরিবর্তন করে প্রায় ১৫ বিঘা জমিতে পারবিহীন গভীর পুকুর খনন করে ও পুকুরের পাড়ে সরকারী রাস্তায় থাকা বড় বড় গাছ কেটে ফেলে পুকুর মালিক সোলায়মান। এতে করে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সড়কটি। বর্তমানে রাস্তাটি গিলে গিলে খাচ্ছে সেই পুকুরে। এনিয়ে অন্তবর্তী সরকারের সময়ে স্থানীয় বাসিন্দারা ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও অদৃশ্য কোন কারণে ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

বৃষ্টি হলেই প্রায় ৮ কিলোমিটার ঘুরে রাজার হাট অথবা বানিয়াজান বাসস্ট্যান্ড হয়ে ধনবাড়ী শহরে যেতে হয়। এতে যাতায়াত ভাড়া ও সময় লাগে দ্বিগুন। বৃষ্টির কারণে সড়কের গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে বেহাল অবস্থায় পড়ে থাকে যেন দেখার কেউ নেই! কোন মেম্বার বা চেয়ারম্যান খবর নেয় না। তাদের ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। তাই রাস্তাটি পাঁকা করণে স্থানীয় এলাকাবাসী টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহববু আনাম স্বপন সহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর জোর হস্তক্ষেপ কামনা করেন  ভোক্তভোগী এলাকার জনসাধারণ।  

ধনবাড়ী উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মানস কুমার সাহা জানান, বাজিতপুর-কদমতলী রাস্তাটি পাঁকার জন্য পরিমাপ করা হয়েছে। এখন বরাদ্দ পাওয়া মাত্রই রাস্তাটির কাজ শুরু করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT