নেত্রকোনার মদন পৌর ওলামা দলে মাওলানা মুফতি রায়হান আহমাদকে আহ্বায়ক ও ক্বারী মাওলানা ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে নেত্রকোনা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাহনীম আলম ও সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে এ.কালাম খান দানা মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাফেজ সানোয়ার হোসেন ও মাওলানা মিজানুর রহমান ফয়েজীসহ ৮ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মুফতি রায়হান বলেন, "আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা নিষ্ঠার সাথে পালন করবো। সংগঠনকে শক্তিশালী করতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।