ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২
ad003
দেশে ডেঙ্গুর ছোবল আরো প্রখর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৪২৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৬ জন মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো দুজন বরিশাল ও খুলনা বিভাগের বাসিন্দা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT