বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর বিরুদ্ধে অপপ্রচার মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব।
রোববার তেজগায়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে কটুক্তি ও বি এন পির সিনিয়র নেত্রীবৃন্দের মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদে তেজগাঁও থানা বি এন পি পরিবার আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সাইফুল আলম নীরব বলেন, ১৭ বছর আওয়ামী রক্ত চক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবি আদায় করেছি। আপনারা বিএনপির সিনিয়র নেত্রীবৃন্দের নামে অপপ্রচার চালাবেন আর বি এন পির শেষ কর্মী বেচে থাকতে তা হবেনা। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও গনতন্ত্র নিয়ে যারা চক্রান্ত করবে রাজপথে জনগণকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।
এসময় তেজগাঁও থানা বি এন পির সাবেক আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বি এন পির সাবেক আহবায়ক নাজমুল হক মাসুম যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির আহমেদ, আবু বকর বাকার, মো: সোলায়মান, সাখওয়াত হোসেন , তেজগাঁও থানা বি এন পির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদুর রহমান, আলমগীর হোসেন, রইছ উদ্দিন, শেরে বাংলা নগর থানা বি এন পির যুগ্ম আহবায়ক সালামত খান সজিব , ওমর ফারুক রাশেদ ,তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, তেজগাঁও থানা যুবদলের সভাপতি জালাল মোল্লা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি মহানগর উত্তর ছাত্রদলের ১নং সহ-সভাপতি আবু বকর সিদ্দীক সুমন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম, তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজন,শেরে বাংলানগর থানা ছাত্রদললের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু ,সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর প্রচার সম্পাদক জুয়েল খান ,সেচ্ছাসেবকদল নেতা সোহেল সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।