ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে আহত ২৫

author
ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ দুপুর ২:১৫
ad003
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়।

রোববার (০২ আগষ্ট ) বিকেলে ফরিদপুর- -বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। 

গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক হাসানুজ্জামান জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক পল্টি খেয়ে খাদে পড়ে যায়। 

খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনা কবলিত বাসটি উপরে তুলতে কিছু সময় লাগবে। ধারনা করা হচ্ছে বাসের নিচে আর কোন যাত্রী নেই।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  দুর্ঘটনায় ২০/২৫ জন যাত্রী আহত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT