ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলার পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২ আগস্ট) ১১টায় উপজেলার পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ভূঞা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসির আরাফাত , থানার সেকেন্ড অফিসার চম্পক রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম উপজেলা জামাত ইসলামীর সভাপতি মাওলানা আবু সাঈদ, মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন কাসেমী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক মাইনুদ্দিন রুবেল প্রমুখ।