ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে যুবলীগ সভাপতি আটক

author
নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ দুপুর ৩:১২
ad003
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন  আওয়ামী যুবলীগের  সভাপতি মাসুম তালুকদার  প্রকাশ ছোট মাসুম কে  আটক করা হয়েছে। ২ আগষ্ট  রবিবার বিকাল পাঁচ টার  দিকে নিজ বাড়ী থেকে চন্দ্রঘোনা থানার  পুলিশ তাকে আটক করে।

এ তথ্য গণমাধ্যমে  নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহম্মেদ । তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ মাসুম কে গ্রেফতার করেছে। ৫ টায়  থানায় আনা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের  নেতা ও মাদক সম্রাট ।পুলিশের বরাদ দিয়ে জানাযায়  তার বিরুদ্ধে মাদক ইয়াবা ব্যবসার  কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও মামলা আছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।তাকে রাঙ্গামাটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান। 

পরিবারের সদস্যদেরা দাবি, বিকাল পাঁচ টায় তার নিজ  বাড়ি থেকে মাসুম কে তুলে নিয়ে যায় চন্দ্রঘোনা থানার পুলিশ। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT