ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনের মুখে বরিশাল সিভিল সার্জন স্বাচিপ নেতা ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ দুপুর ৩:৪১
ad003
ছাত্র-জনতার টানা আন্দোলনের মুখে যোগদানে ব্যর্থ বরিশালের সিভিল সার্জন স্বাচিপ নেতা ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়। তবে সরকারি আদেশ হাতে পাওয়ার আগমুহূর্তেও রোববার (০২ আগষ্ট) সকাল থেকে আবারও সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে মুল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী ছাত্র-জনতা। দুপুর ১২টার দিকে সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগীয় পরিচালকের জারি করা দুটি সরকারি আদেশের কপি পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, বরিশাল গৌরনদৗ উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের বরিশাল সিভিল সার্জন হিসেবে পদায়নকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। বিভিন্ন কলেজের জুলাইযোদ্ধা শিক্ষার্থীরা তাকে যোগদানে বাঁধা প্রদান করেন। তার পদায়ন প্রত্যাহারের দাবীতে প্রতিদিন সকাল-সন্ধ্যা সিভিল সার্জন অফিস ভবনের সামনে বিক্ষোভ করে অন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, মনিরুজ্জামান গৌরনদী উপজেলায় কর্মরত থাকাকালিন সময়ে আওয়ামীলীগের সাবেক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর প্রভাবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হয়রানি করে আসছেন। এমনকি তিনি আওয়ামী চিকিৎসক সংগঠন স্বাচিপের মহাসম্মেলনে অংশগ্রহন করতে আফিস আদেশের মাধ্যমে উপজেলার সকল চিকিৎসকদের বাধ্য করেছেন। স্বাচিপের ক্ষমতার সর্বচ্চ ব্যবহার করেছেন তিনি। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে তিনি আহতদের কোন সহযোগিতা করেননি। এমনকি ৫ আগস্ট পরবর্তী আহতদের তালিকা চাওয়া হলে তা তৈরিতে গাফিলতি করেন তিনি। ৫ আগষ্ট পরবর্তী সময়ে তাকে অপসারণের জন্য ঢাকা-বরিশাল মহাসড়ক পর্যন্ত অবরোধ করেন ছাত্র-জনতা। বাধ্য হয়ে তাকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে ওএসডি করা হয়। অথচ এই আওয়ামীলীগ নেতাকে বিতর্কিত প্রক্রিয়ায় বরিশাল সিভিল সার্জন পদে আনা হয়েছে। তার যোগদান ঠেকাতে ছাত্র-জনতা ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি, তালাবদ্ধ কর্মসূচি ও বিক্ষোভ পালন করে। জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। এর প্রেক্ষিতে সরকারি প্রজ্ঞাপনে ২ আগষ্ট ডা. মনিরুজ্জামানকে বরিশালের সিভিল সার্জনের দায়িত্ব থেকে প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরিশাল কার্যালয় থেকে জারি করা আদেশে চিফ সার্জন ডা. মবিনকে নতুন সিভিল সার্জন যোগদান না করা পর্যন্ত চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জুলাইর সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, যেহেতু সিভিল সার্জন অপসারণ দাবী মেনে নিয়ে সরকার এখানে নতুন সিভিল সার্জন না আসা পর্যন্ত চিফ সার্জন ডাঃ মবিনকে দায়িত্ব দিয়েছেন, তাই আমাদের এই ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে তালা খুলে দেওয়া হয়েছে। তবে শুধু একজন কর্মকর্তাকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না; বরিশালের স্বাস্থ্য প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত করতে হবে বলে জানান সোহাগ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT