ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান বাস্তবায়নে ডেমরায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন

author
শাকিল আহম্মেদ

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ৫:৩৩
ad003
 প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান "গাছ লাগান, পরিবেশ বাঁচান" বাস্তবায়নে রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আনিসুজ্জামান ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগম বৃক্ষরোপণ অভিযানের  উদ্বোধন করেন। 

এ সময় ওই বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

কাউন্সিলর প্রার্থী মোঃ আনিসুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা হচ্ছে নতুন জন্মগ্রহনকৃত শিশু বা পরিবারের প্রতিটা  সদস্যদের নামে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করতে হবে। কারণ গাছের চেয়ে বড় আপনার কে হতে পারে যার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, বেঁচে থাকি। তাই তারেক রহমানের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের জন্য আমরা বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলাম।  এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সদস্য  (দফতরের দায়িত্বপ্রাপ্ত ) মোঃ মনির হোসেন খান, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ - সভাপতি মোঃ আলমগীর মিয়া ও হাজীনগর ইউনিট বিএনপির  সভাপতি হাফিজ আহমেদ পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দরা।












সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT