জয়পুরহাটের ক্ষেতলালে জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ সুষ্ঠু ও যথাযথভাবে পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ।
সভায় জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে আগামী (৫ আগষ্ট) বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী এহেতেশামুল স্বয়ন,ছাত্র প্রতিনিধি মোঃ শাহিনুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।