ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়া পৌরসভায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে মতবিনিময় সভা

author
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ৬:১৭
ad003
সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ২৫ কোটি টাকা দুপচাঁচিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ অর্থ দিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন এবং গাইডওয়াল নির্মাণ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খান,  থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড.সাইফুর রহমান, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান , সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জুসহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বরাদ্দকৃত এই অর্থ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অতি গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও গাইডওয়াল নির্মাণে ব্যয় করা হবে। এতে করে পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং নগর অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন ঘটবে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT