১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে অভিষেক ও পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল গফফার মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামসুল হক, সদস্য শেখ মামুন উর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।