ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ইয়াবাসহ আটক একজনকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ৮:৫৭
ad003
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী বঙ্গবাজার এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

রবিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান খান কায়সার (৫৫)কে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তিনি উক্ত ইউনিয়নের কলসাটি গ্রামের  মৃত হাবিবুর রহমানের সন্তান । 

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী ।

তিনি জানান , মাদকের ভয়াবহতা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT