পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে জিন্দানী ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) শরৎনগর সিনিয়র ফাজিল মাদরাসার সামনে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। রোগী দেখার সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন—
ডা. মো. মোতালেব হোসেন— মেডিসিন, চর্ম-যৌন ও এলার্জি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়াবেটো সার্জন। ডা. মোছাঃ মেহেতাজ তামিম — গাইনি, স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগের চিকিৎসক।
এ সময় এলাকার অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জিন্দানী ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।