ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে পীরগাছা - জালালপুর স্কুলের কাঁচা সড়কের সংস্কার: স্বস্তি এলাকাবাসী

author
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ১১:০৭
ad003
টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পীরগাছা - জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতকারী মানুষের জন্য ব্যক্তিগত অর্থে  কাঁচা সড়কের সংস্কার কাজ করেছে উপজেলা বিএনপির  সহ-ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এ সড়কটি বর্ষায পানি নেমে খানা খন্দ আর কর্দমাক্ত হওয়ায় স্থানীয় গ্রামবাসীর চলাচলে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। পরে স্থানীয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কে জানালে তিনি ব্যক্তিগত অর্থে ইট বালু দিয়ে সংস্কার কাজ করে দেয়। এতে স্থানীয়দের যাতায়াতের সুবিধা হওয়ায় খুশি গ্রামবাসী। 

জানা যায়, পীরগাছা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সড়কের বিষ্ণনাই পাল গ্রামে যাওয়ার পাকা সড়ক পর্যন্ত কাঁচা। যা বর্ষাকালে বৃষ্টির কারণে কাঁদা আর ছোট বড় গর্তের কারণে কৃষি ফসল, গরু ছাগল নিয়ে মাঠে ঘাটে যেতে কষ্ট বেড়ে যায়। কোমলমতি শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসায় যেতে পোহাতে হয় ভোগান্তি। আর ভোগান্তি কমাতে করা হয় ইট বালুর সংস্কার কাজ। 

 ৩ আগস্ট  সোমবার সকাল ১১ টায় কুড়াগাছা ইউনিয়নের পাহাড়িয়া এলাকার এ সড়কের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। 

রবিউল ইসলাম বলেন, মধুপুর ধনবাড়ির মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি জন্য মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনকাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ সড়কের সংস্থার কাজ করা কাজ হয়েছে। 

তিনি বলেন, কুড়াগাছা ইউনিয়নবাসীর সাথে মন্ত্রী মহোদয়ের ভালোবাসা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। 

তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপি কাজ করে যাচ্ছে। 

এ সময় স্থানীয় বিএনপি নেতা নেকবার আলী, ওয়ার্ড বিএনবির সাধারণ সম্পাদক রেজাউল করীম, সহসভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন যুবদলের সুমন, সোলায়মান হোসেন, আবু হানিফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT