মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আজ সোমবার (৩ আগস্ট) সকালে হঠাৎ মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে হাসপাতালের রোগীদের জন্য রান্না করা খাবার দেখতে রান্না ঘরের ভিতরে প্রবেশ করে রান্না করা সবজি, ডাল, ডিম, পারুটি ও মাছ দেখেন। এসময় বস্তায় থাকা চালের মধ্যে পোকা দেখতে পান এবং রেগে যান। পরবর্তীতে রোগীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
হাসপাতালের টয়লেট পরিদর্শন করেন, সিটি স্ক্যান মেশিন রুম, পরীক্ষাগার, রোগীদের ওয়ার্ডসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ বিভিন্ন সমস্যা দেখতে পান। সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সিভিল সার্জন ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, আরএমও ডা. অখিল সরকারসহ হাসপাতালের ডাক্তার ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
হাসপাতাল পরিদর্শন শেষে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে নির্দেশনা দিয়েছেন। আমরা তার নিদর্শনা অনুসরণ করে যাচ্ছি। এই সরকার স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে স্বাস্থ্য কার্ড প্রদান করেছেন। মাদারীপুর ২ আসনের মানুষ যাতে সঠিক ভাবে স্বাস্থ্য সেবা পায় তার জন্য আমিও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।