ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্কহেড,এস্কেভেটর ও পন্টুন জব্দ,ডেমরায় নদ থেকে মাটি কাটার অভিযোগে গ্রেফতার ৩

author
শাকিল আহম্মেদ

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ১১:২৯
ad003
রাজধানীর ডেমরায় নৌ-পুলিশের অভিযানে বালু নদ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে| এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি বাল্কহেড, ২টি এস্কেভেটর ও ২টি পন্টুন জব্দ করা হয়েছে। 

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার সুলতানা কামাল সেতুর প্রায় ২০০ গজ পূর্বে বাওয়ানী জুট মিল সংলগ্ন থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন - সুকানী শফিকুল (৩৮), মিস্ত্রী মো. সোলায়মান (২৮), রুহল আমীন (২২) ও ইসমাইল হোসেন (৩০)। এ বিষয়ে ওই রাতেই ডেমরা নৌ পুলিশ গ্রেফতারদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

ডেমরা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বালু নদে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে ‘এমবি আব্দুর রহমান-২’ নামের একটি বালুবাহী বাল্কহেড, হিটাচি ও ক্যাট মডেলের দুটি এস্কেভেটর এবং দু’টি পন্টুন জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত আলামত নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতেই রয়েছে।

নৌ পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, সরকারের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে এসব যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটায় নদীর তীর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আশপাশের এলাকার পরিবেশ ও ভূপ্রকৃতি হুমকির মুখে পড়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT