ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ দুপুর ১২:২৮
ad003
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্য দুজন খুলনা ও সিলেটের (সিটি করপোরেশের বাইরে) বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। এ সময়ে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৬৮৪ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৫ হাজার ৩৪৪ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

মাস অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যু ছিল ডেঙ্গুতে।

মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে ১৩ জনের মৃত্যু ছিল এবং জুলাই মাসে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ ছাড়া মার্চ, এপ্রিলে কোনো ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। চলতি আগস্টের প্রথম তিন দিনে ৫ জনের মৃত্যুর তথ্য দিল অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT