বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তারের সাথে, আমতলী উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা, সোমবার বিকেল ৩ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,আমতলী থদনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হুসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব, তুহিন মৃধা, ইসলামী আন্দোলন এর সভাপতি মাওলানা ওমর ফারুক, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, (প্রমুখ) ৷
তিনি চুনাখালী বোর্ড সতকারী প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুমের উদ্ভোদন করেন, এ ছাড় তিনি গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও পিডিই বি - ৪ এর আওতায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার, এবং মহিলাদের মাঝে ক্ষুদ্রঋণএর চেক বিতরণ বিতরণ করেন। তিনি বেলা ১১ টায় চুনাখালী হাই স্কুল মিলনায়তনে, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় নির্ধারনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন।