‘পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার নিয়ে ফেনী ক্লিন উপলক্ষে পরশুরামে দিনব্যাপী এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন ফেনী’ পরিচালনা করেছে, উপজেলা বিএনপির পৌর বিএনপি যুবদল এবং পৌর যুবদলসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতনু বড়ুয়া ।
পৌরপ্রশাসকসহ উপজেলা বিএনপির পৌর বিএনপি উপজেলা যুবদল পৌরযুবদল সদস্যরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিসের কর্মীরা, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে উপজেলা যুবদল, পৌরযুবদলের শতাধিক তরুণ সদস্য পরশুরাম বাজারের আনাচে কানাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালান। তারা উপজেলা চত্বর থেকে শুরু করে, বিআরডিবি চেয়ারম্যানে কার্যালয়ের সামনে ,তরকারি বাজার, মাছ বাজার, স্কুল, মসজিদ শহীদ মিনার এলাকা, হাসপাতালসংলগ্ন এলাকা, বিভিন্ন সড়ক ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক অতনু বড়ুয়া বলেন, ‘ফেনী ক্লিন কর্মসূচী অনুযায়ী পরশুরাম কে একটি দৃষ্টিনন্দন ও সুস্থ বাসযোগ্য শহরে রূপান্তর করা আমাদের সকলের দায়িত্ব। শুধু পরিষ্কার করা নয়, জনসচেতনতা বাড়ানোর জন্য যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মানসিকতা গড়ে তুলতে তরুণদের এমন ইতিবাচক সামাজিক কাজে আরও এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক এসএম সাফায়ত আক্তার নুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক মেয়র আবু তালেব, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্রফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর ইন্জিনিয়ার আবদুল আলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেনী জজকোর্টের এপিপি আবদুল আলিম মাকসুদ, পৌর বিএনপি আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পৌরযুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি।
উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ পৌরযুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক মেয়র আবু তালেব জানান, সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সচেতন করা ও পরিচ্ছন্ন পরশুরাম গড়ে তোলার লক্ষ্যেই সারাদেশের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়া হবে।