আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সমস্যার সমাধানে জনসাধারণের মতবিনিময়ের লক্ষ্যে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। হোতাপাড়া এলাকায় জয়দেবপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী সাধারণ মানুষের সঙ্গে উন্মক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন,জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, বিএনপি'র নেতা সেলিম ভূঁইয়া, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়,পুলিশ জনগণের বন্ধু। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করুন। ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি করবেন না।”
তিনি আরও বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে সবসময় মানুষের পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা