ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে পোশাক রপ্তানি আয় বেড়ে ৩৮৯ কোটি ডলার

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ দুপুর ৩:১৯
ছবি-সংগৃহীত ছবি-সংগৃহীত
ad003
তৈরি পোশাক রপ্তানি কিছুটা বাড়লেও অতীতের ধারাবাহিকতায় তা এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে আগের মাসের (জুন) তুলনায় রপ্তানি আয় কিছুটা বেড়েছে; তবে আগের অর্থবছরের জুলাই মাসের চেয়ে রপ্তানির পরিমাণ কমেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলারে—যা আগের মাস জুনের ৩৩৮ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলারের তুলনায় ১৪ দশমিক ৭৩ শতাংশ বেশি।

তবে ২০২৫ সালের জুলাই মাসের ৩৯৬ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলারের তুলনায় এটি ১ দশমিক ৯২ শতাংশ কম।

জুলাই মাসের এই রপ্তানি চিত্রকে ইতিবাচক হিসেবে দেখছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি বেশ ভালো একটি খবর। অনেকদিন পর এত বড় অঙ্কের রপ্তানি দেখা গেল।

আমরা এখন যে ধরনের প্রতিকূলতা বা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, তার মধ্যেও এমন একটি অর্জন অবশ্যই ইতিবাচক। পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো ফলাফল আরও ভালো হতে পারত।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT