ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ ভোর ৪:৫২
ad003
গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ৫ আগষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি কর্মসূচি ঘোষণা  করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে আলোচনাসভার আয়োজন করতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সোমবার (৩ আগস্ট)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির মর্মানুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এর তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT